
আগামী দুই বছরের জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘ইউনিভার্সাল পিস এন্ড ভায়োলেন্স অ্যামিলিরেশন সেন্টার (ইউপিভিএসি)-এর ৯ সদস্য বিশিষ্ট নীলফামারী জেলা কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে।
সংস্থাটির বাংলাদেশ কমান্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক অনুমোদিত নীলফামারী জেলা কমিটির সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন মোঃ আব্দুল করিম। এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ সুরুজ আলী।
কমিটির সহ-সভাপতি পদে মোঃ নুরুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মোঃ ইব্রাহিম ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক পদে নারায়ণ রায়, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক পদে মোছাঃ নাজমা আক্তার হিমালা, সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ জাহিদ হাসান এবং সদস্য হিসেবে মোছাঃ আফরোজা বেগম ও মোছাঃ হুমায়রা আক্তার নির্বাচিত হয়েছেন। কমিটির সভাপতি মোঃ আব্দুল করিম জানান, ইউপিভিএসির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে পূর্বের ধারাবাহিকতা ও কর্মকাণ্ড অনুযায়ী আগামী ২০২৪-২৬ মেয়াদের নতুন কমিটি প্রদান করা হয়েছে। সংস্থার কার্যক্রম বাস্তবায়ন সহ সামাজিক কর্মকাণ্ডে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বদ্ধপরিকর।
Good News
Thanks for your comments