মঙ্গলবার | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |২রা জিলহজ, ১৪৪৭ হিজরি May 19, 2026, 4:39 pm

তৃষ্ণা ~ জান্নাতুল রিকসনা

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ২, ২০২৪
  • 601 Time View

তৃষ্ণা

~ জান্নাতুল রিকসনা

আমাকে ডাকতে হবেনা,
শুধু বলো তোমাকে স্থির দৃষ্টে
খানিকক্ষণ দেখতে আমায় কত দূর যেতে হবে?
কতটা পথ পাড়ি দিলে তোমার দেখা মিলবে!
আমাকে ডাকতে হবে না,
শুধু বলো তোমার পাশে দাঁড়াতে
আর কতকাল অপেক্ষা করতে হবে!
তোমাকে দেখার তৃষ্ণায় আমি চাতক পাখির মত অধীর আগ্রহে অপেক্ষমান!
আমার এ তৃষ্ণা মিটতে আর কতকাল?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category