মঙ্গলবার | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |২রা জিলহজ, ১৪৪৭ হিজরি May 19, 2026, 4:39 pm

আগামীকাল প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও কাব্য সম্মেলন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫
  • 139 Time View

স্টাফ রিপোর্টারঃ সুস্থ সাহিত্যচর্চার বিকাশ ও সাহিত্যপ্রেমীদের এক অনন্য মিলনমেলাকে সামনে রেখে কবি ও সাংবাদিক মো. বেল্লাল হাওলাদার প্রতিষ্ঠিত প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রাণের কাব্য সম্মেলন-২০২৫ আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচাস্থ কচিকাঁচার মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি, সাহিত্যিক, শিক্ষাবিদ ও সমাজসেবী জিন্নুন নাহার খান (নিপা)। শুভ উদ্বোধন ঘোষণা করবেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য, কবি ও প্রাবন্ধিক মো. আলমগীর জুয়েল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত কবি রেজাউদ্দিন স্টালিন। প্রধান আলোচকের আসন অলংকৃত করবেন শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও মানবকল্যাণধর্মী প্রতিষ্ঠান ‘সফেন’ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক, কবি, গীতিকার সুরকার, ও কন্ঠশিল্পী ড. খান আসাদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বেতার–টেলিভিশনের তালিকাভুক্ত সংগীতশিল্পী মো. ফেরদৌস সরকার। এছাড়াও অনুষ্ঠানে কবি, কথাসাহিত্যিক ও জনপ্রিয় অভিনেতা এবিএম সোহেল রশিদসহ দেশ-বিদেশের গুণী কবি, সাহিত্যিক, শিল্পী
ও সাংবাদিকরা যোগ দেবেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রদান করা হবে প্রাণের মেলা প্রকাশনা সাহিত্য সম্মাননা–২০২৫। দেশের ১০ জন নির্বাচিত সেরা কবিকে এই সম্মাননা দেওয়া হবে। পাশাপাশি সাহিত্য, সাংবাদিকতা ও মানবতার সেবায় অবদান রাখার জন্য বেশ কয়েকজন গুণী ব্যক্তিকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হবে। এছাড়া অতিথি ও আমন্ত্রিত সাহিত্যপ্রেমীদের মধ্যে ‘সাহিত্যের পথে হাঁটার স্বীকৃতি’ হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ “বিশুদ্ধ সাহিত্য চর্চায় এগিয়ে যাক সাহিত্য সমাজ, জেগে উঠুক মানবতা”—এই স্লোগান ধারণ করে ২০১৯ সালের ১৪ ডিসেম্বর কবি মো. বেল্লাল হাওলাদারের হাত ধরে যাত্রা শুরু করে। অল্প সময়েই সংগঠনটি দেশের অন্যতম জনপ্রিয় ফেসবুকভিত্তিক সাহিত্য প্ল্যাটফর্মে পরিণত হয় এবং হাজারো সাহিত্যপ্রেমীর হৃদয়ে স্থায়ী আসন করে নেয়।

আগামীকালের আয়োজন সাহিত্যপ্রেমীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন আয়োজকরা। অনুষ্ঠানটি গবেষণামূলক পত্রিকা ধ্রুববাণীর অফিসিয়াল পেইজ (দৈনিক ধ্রুববাণী-Daily Dhrubabani) থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category