রবিবার | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৯শে সফর, ১৪৪৮ হিজরি August 2, 2026, 7:12 am

‘দুষ্টু কোকিলের’ বাজিমাত

Reporter Name
  • Update Time : রবিবার, জুন ২৩, ২০২৪
  • 816 Time View

 

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা কুরবানি ঈদের দিনে মুক্তি পেয়েছে দেশে। তার আগে সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়। ট্রেলারে অল্প কিছু অংশতেই বাজিমাত করে ‘দুষ্টু কোকিল’!গানটির খণ্ড খন্ড অংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

‘দুষ্টু কোকিল’ গানটি এখন বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে রয়েছে। গানটিতে পারফর্ম করেছেন ঢালিউডের ‘কিং’ খ্যাত শাকিব খান ও টালিউডের নায়িকা মিমি চক্রবর্তী।

ভারতের আকাশ সেনের কথা, সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের সংগীতশিল্পী কণা।

তুফান মুক্তির পর থেকেই দর্শকের মাঝে তুমুল সাড়া ফেলেছে। প্রকাশিত তুফানের ট্রেলারে ‘দুষ্টু কোকিল’ গানটির কয়েক সেকেন্ড দেখা গিয়েছিল। পুরো গানটি রিলিজে দর্শক উন্মাদনা তুঙ্গে। পরে ইউটিউবে প্রকাশের পরপরই ট্রেন্ডিংয়ে চলে আসে এটি।

গত বৃহস্পতিবার ইউটিউবে মুক্তি পায় ‘দুষ্টু কোকিল’। এর দুইদিনের মধ্যেই গত শনিবার বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ কনটেন্টের তালিকায় জায়গা করে নেয় গানটি।রোববার পর্যন্ত ইউটিউবে ৬৫ লাখের বেশিবার দেখা হয়েছে গানটি।

তথ্যসূত্র<দৈনিক যুগান্তর

 

21Shares
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category