মঙ্গলবার | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 15, 2026, 11:57 am

~অদৃশ্য সঙ্গের স্পর্শ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মে ৫, ২০২৬
  • 99 Time View
~অদৃশ্য সঙ্গের স্পর্শ
বাক্যমিস্ত্রীঃ ড. সুব্রত কুমার সরকার।
এ বাতাসের মতোই আমি,
তোমার পাশে নীরব থাকি।
ছোঁয়া দিই অদৃশ্য স্রোতে,
তবু ধরা দিই না চোখে আঁকি।
তুমি কি অনুভব করো প্রিয়,
এই মৃদু স্পর্শের ভাষা—
যেখানে শব্দহীন সান্নিধ্যে,
জাগে প্রেমের গূঢ় উপবাসা।
আমি আছি তোমার নিঃশ্বাসে,
বুকের ওঠানামার ঢেউয়ে—
অদেখা থেকেও প্রতিক্ষণে,
তোমার সত্তায় লীন হয়ে রই।
যেন গ্রীষ্মের ক্লান্ত বিকেলে,
বাতাস আনে শীতল ছোঁয়া—
তেমনি আমার ভালোবাসা,
তোমার প্রাণে শান্তি বয়ে আনে বোধা।
তুমি দেখো না, তবু জানো,
কেউ একজন ছুঁয়ে যায় অন্তর—
অদৃশ্য প্রেমের নীরব উপস্থিতি,
ঘিরে রাখে তোমার প্রতিক্ষণ ঘর।
আমি নেই তবু আছি তোমার,
এই তো প্রেমের অদ্ভুত রূপ—
যেখানে অনুপস্থিতিও প্রিয়,
জ্বলে ওঠে উপস্থিতির ধূপ।
এই বাতাস যেমন অবিরল,
থামে না কোনো বাধা মানে—
তেমনি আমার অনন্ত অনুরাগ,
বয়ে চলে তোমার প্রাণে।

Please Share This Post in Your Social Media

One thought on "~অদৃশ্য সঙ্গের স্পর্শ"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category