মঙ্গলবার | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 15, 2026, 11:57 am

ইতালিতে পুরস্কার জিতল ‘ময়না’

Reporter Name
  • Update Time : শনিবার, জুন ২২, ২০২৪
  • 950 Time View

ইতালির গলফ অফ নেওপাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার অর্জন করেছে আলিমউল্যাহ খোকন প্রযোজিত মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ময়না’।

 

১১ জুন হতে ১৪ জুন ইতালির নেওপাল উপসাগরের সৈকতে অনুষ্ঠিত হয়েছে এই উৎসবের ১০ম সংস্করণ। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে এশিয়ার একমাত্র সিনেমা হিসেবে স্থান পায় বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ময়না’।

সারা পৃথিবীর চলচ্চিত্র থেকে সিলেকশন কমিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার জন্য মনোনয়ন দেয় যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, ইতালি, মেক্সিকো, মরোক্ক ও বাংলাদেশের সিনেমা। বাংলাদেশের ‘আই ওয়ান্ট টু বি মাদার’ (ময়না) ‘স্পেশাল মেনশন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র’ পুরস্কার অর্জন করেছে।

পুরস্কারের অনুভূতি প্রকাশ করে ময়না সিনেমার পরিচালক মনজুরুল ইসলাম মেঘ জানান, বাংলাদেশের সিনেমা বিশ্বের বিভিন্ন দেশের সিনেমার সাথে প্রতিযোগিতা করছে এটাই অনেক বড় আনন্দের। পুরস্কার পেলে দায়বদ্ধতা বেড়ে যায়, আশা করছি আমার পরের সিনেমা আরও ভালো হবে। এর আগে লন্ডনের ২৫তম ইএমএমএএস বিবিসি ফেস্টিভ্যাল অব মাল্টিকালচারাল ২০২৩ এ সেরা ফিল্ম প্রোডাকশন পুরস্কার পেয়েছে ময়না।

তথ্যসূত্র<দৈনিক আমাদের সময়

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category