রবিবার | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৯শে সফর, ১৪৪৮ হিজরি August 2, 2026, 7:15 am

সর্বজনীন পেনশন: বিশ্ববিদ্যালয়ের শিক্ষকনেতাদের সঙ্গে বৈঠকে ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদকঢাকা
  • Update Time : শনিবার, জুলাই ১৩, ২০২৪
  • 868 Time View
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষকনেতারা। দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকেছবি: আওয়ামী লীগ থেকে সংগৃহীত

সর্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচির বিরুদ্ধে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকনেতাদের সঙ্গে আলোচনায় বসেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলটির ও সরকারের প্রতিনিধিরা। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেন তাঁরা।

বৈঠকে ওবায়দুল কাদেরের সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুর রহিমসহ ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নিয়েছে।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে বলেও আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে।

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ কর্মসূচির প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকনেতাদের সঙ্গে ৪ জুলাই বৈঠকে বসার কথা ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। তবে ওই দিন আর বৈঠক হয়নি। সেই বৈঠক আজ অনুষ্ঠিত হচ্ছে। ১ জুলাই থেকে ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কর্মবিরতি পালন করছেন।

তথ্যসূত্র<দৈনিক প্রথম আলো

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category