সোমবার | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২০শে সফর, ১৪৪৮ হিজরি August 3, 2026, 2:04 pm

সাক্ষাৎকারে শাহদীন মালিক নির্বাচন নিয়ে চাপের মুখে সংস্কার কঠিন

কাদির কল্লোল
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
  • 692 Time View

আজ রোববার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। বাংলাদেশে এবার দিনটি এমন এক প্রেক্ষাপটে পালন করা হচ্ছে, যখন অন্তর্বর্তীকালীন একটি সরকার ক্ষমতায় রয়েছে। ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার টানা সাড়ে ১৫ বছরের শাসনের পতনের পর এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। ফ্যাসিজমের অবসানের পটভূমিতে নির্বাচন কমিশন, সংবিধান, বিচার বিভাগসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সংস্কারের বিষয় সামনে এসেছে। এসব বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের জে্যষ্ঠ আইনজীবী শাহদীন মালিকের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন কাদির কল্লোল

প্রথম আলো:অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের সুপারিশ তৈরির জন্য ছয়টি কমিশন গঠন করেছে। গণতান্ত্রিক উত্তরণের যে উদ্যোগের কথা বলা হচ্ছে, সেই পথ কি সঠিক রয়েছে?

শাহদীন মালিক: এখন তো অন্তর্বর্তী সরকারের মাত্র এক মাস কয়েক দিন হলো। ফলে কোন পথে এগোচ্ছে—এটা এখন বলাটা অপরিপক্ব বিষয় হবে। তবে এটা খুব কঠিন কাজ হবে। আমরা যদি গণতন্ত্রের সবচেয়ে সীমিত অর্থে বলি যে একটি ভালো নির্বাচন করা দরকার। আমরা বাংলাদেশের এই ৫৩ বছরে তিন–চারটি ভালো নির্বাচন করতে পেরেছি। এ ছাড়া গণতন্ত্রের অন্য যে বিভিন্ন দিক আছে, আমরা এখনো ওই সব সম্পর্কে চিন্তাই করতে পারছি না। তো এখন এই নতুন সরকারের সর্বক্ষেত্রে গণতন্ত্রায়ণ করার যে বিষয় আসছে, সেখানে আমার মনে হয় না যে রাজনৈতিক জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া কারও পক্ষে তা করা সম্ভব। তবে এই সংস্কারের বা গণতন্ত্রায়ণের যাত্রা যদি অন্তর্বর্তী সরকার শুরু করে দিতে পারে, তাহলে সারা জাতি তাদের কাছে কৃতজ্ঞ থাকবে বলে আমার মনে হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category