সোমবার | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২০শে সফর, ১৪৪৮ হিজরি August 3, 2026, 3:35 pm

স্মৃতিগুলো আজও জীবন্ত ~ মুন্নি আক্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ২৭, ২০২৪
  • 822 Time View

 

স্মৃতিগুলো আজও জীবন্ত
মুন্নি আক্তার

 

স্মৃতিগুলো আজও জীবন্ত
কড়া নাড়া দেয় হৃদ সাগরে
তাইতো ____
বক্ষে দাহবোধ নিয়ে
বাচি হাসিমুখে।

আঁখি মেলে দেখি যবে
প্রতি মুহূর্তে তোমার বদলে যাওয়ার দেখি রূপ
তবু নাহি হতাশ হই
বারংবার আঁখি জলে ভরে
আড়ালে মুছে ফেলি দু আঁখির জল।

এ রংহীন জীবনে কোন এক গোধূলী লগ্নে
যদি দেখা হয়ে যায়
সেদিন কথা বলবে অভিমান আর নীরবতা।

আমার নীরব কান্না কেউ বোঝেনি
আঘাত জমিয়ে জমিয়ে গড়েছি জলাশয়
অভিমানের পাহাড় জমেছে হৃদয়ে
কেউ অনুভব করেনি।

সবকিছুর ইতি হয় যদি স্মৃতি
তবে স্মৃতি থাকে চিরস্থায়ী

মধুর স্মৃতিগুলো মনে পড়ে যবে
হৃদয়ে রক্তক্ষরণ হয় তবে

সুখ নাহি দিতে পারিলে
দুঃখ কেন দিলে
হাজারো প্রশ্নে ভরপুর হৃদয়
তবু উত্তর নাহি খুঁজে।

জানি ____
সবই ছিল মায়া
প্রেম তো ভোলা যায়
মায়া তো নয়!

যদি প্রশ্ন করি
বিষাদে ভরে যাবে হৃদয়
তাইতো ____
চুপ হয়ে রই
প্রশ্ন নাহি করি।

মধুর স্মৃতি গুলো রয়ে যাবে হৃদয়ে
আগলে রাখব আজীবন
স্মৃতিগুলো মনে করে ক্ষণে ক্ষণে
হাসবো আবার কাঁদবো।

Please Share This Post in Your Social Media

One thought on "স্মৃতিগুলো আজও জীবন্ত ~ মুন্নি আক্তার"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category