সোমবার | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২০শে সফর, ১৪৪৮ হিজরি August 3, 2026, 3:35 pm

সিঁড়ি ~শান্তা কামালী

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
  • 591 Time View

সিঁড়ি

~শান্তা কামালী

 

বিড়াল পা’য়ে এসেছিলো দুয়ারে
জনহীন নিঝুম দুপুরে…
ওপরে সাহিত্যের অঙ্গন,
কবি’র আবাস…

যদি কিছু পাওয়া যায়
শব্দের এঁটোকাঁটা
কবি’র উচ্ছিষ্ট বাসনে
মাথাটা উঁচু হবে ছিলো বিশ্বাস।

ধীরে ধীরে সিঁড়ি বেয়ে
প্রবেশ অঙ্গনে,
কবি’র পা’য়ে’র কাছে,
টেবিল,চৌকি’র তলায়
অনায়াস যাতায়াত।
উচ্ছিষ্ট ঝরে পড়ে,
এঁটোকাঁটা, ভাত।

বিড়াল ভাবতে থাকে…
নেকড়ে আমি, আগামীতে হবো ডাইনোসর,
হুড়োহুড়ি, দাপাদাপি…
তছনছ করে ফেলে সাহিত্যের ঘর।

কবি হাসে,
মজা পায় সাহিত্যসেবিরা…
কবি কাছে ডাকে, কোলে তুলে আদর করে,
বসায় টেবিলে,
গলায় ঘন্টা বাঁধে।
টুংটাং শব্দে বিভোর উচ্ছিষ্ট ভোজি বিড়াল।

হঠাৎ ঘাড়ের নরম পশমে হাত বুলিয়ে
মাটিতে ফেলে এক লাথ…
আবারও সেই সিঁড়িতে
যে সিঁড়ি বেয়ে উঠেছিলো সে
সেই সিঁড়ি বেয়ে ক্রমে ক্রমে নামে রাস্তায়…
কপালকে দোষ দিয়ে বিড়াল পস্তায়।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category