শনিবার | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৮ই সফর, ১৪৪৮ হিজরি August 1, 2026, 11:00 pm

” মাদক ” ~ মোঃ ইয়াছিন আলী

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ১২, ২০২৪
  • 784 Time View

মাদক
মোঃ ইয়াছিন আলী

 

মাদক নিয়ে নানান কথা
শুনে আমি রোজ,
বেহুশ থাকে পিতামাতা
নেয় না ছেলের খোঁজ!

মাদক কাড়ে স্নায়ুশক্তি
বুদ্ধি পায় যে লোপ,
মাদক মানে মরণ ব্যাধী
বলে বিজ্ঞ লোক।

ফুলের মত জীনবটা ভাই
করিস না আর ধ্বংস,
মাদক মানে বিষের বড়ি
নির্মুল করে বংশ।

পরাণ প্রিয় সন্তান আমার
আয় না বুকের মাঝে,
তোকে নিয়ে স্বপ্ন আঁকি
সকাল দুপুর সাঁঝে।

গাঁজা ফেন্সি হিরোইন খেলে
মরণ নিশ্চিত হয়,
তবে কেন, সন্তানেরা
নাহি তোদের ভয়?

মাদক কাড়ে জীবন শক্তি
মাদক কাড়ে প্রাণ,
মাদক মানে চিতার আগুন
জীবন করে নাশ!

মাদক মানে দুষ্ট ব্যারাম
সমাজ করে ক্ষয়,
তরুণ কিশোর সবাই মিলে
আমরাই করবো জয় ।

নেতা কর্মী আম জনতা,
ছাত্র শিক্ষক বেশ,
তুলবো আওয়াজ গড়বো জীবন
মাদক হবে শেষ।

মাদক মানে ঘোর কুয়াশা
নষ্ট নিশি দিন,
মাদকমুক্ত জীবন গড়তে
ডাকছে ইয়াছিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category