শনিবার | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 12, 2026, 5:18 pm

ব্যাটারদের ব্যর্থতায় ম্লান বোলারদের বীরত্ব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুন ১১, ২০২৪
  • 919 Time View

ব্যাটারদের ব্যর্থতায় ম্লান বোলারদের বীরত্ববাজে ফর্মে থাকার কারণে বাংলাদেশ দলের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে ভক্ত এবং ক্রিকেট বোদ্ধাদের তেমন কোন আশা ছিল না বললেই চলে। তবে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারা টাইগাররা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে ফর্মে ফেরার সাথে সাথে ভালো কিছুর ইঙ্গিত দেয়। তবে নিউইয়র্কে নিজেদের দ্বিতীয় ম্যাচেই আবার হতাশ করে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে স্বল্প রানে আটকেও ৪ রানে ম্যাচ হারতে হয়েছে নাজমুল হোসেন শান্তর দলের।

সোমবার (১০ জানুয়ারি) নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের পেসারদের দাপটে ১১৩ রানে থামে প্রোটিয়ারা। জবাবে তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহর চেষ্টার পরেও বাংলাদেশ ৪ রানে ম্যাচ হেরেছে।

বাংলাদেশের পক্ষে ৩৪ বলে ৩৭ রান করেন হৃদয় আর ২৭ বলে ২০ রান করে আউট হন মাহমুদউল্লাহ। দক্ষিণ আফ্রিকার পক্ষে ২৭ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন কেশভ মহারাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category