রবিবার | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৯শে সফর, ১৪৪৮ হিজরি August 2, 2026, 8:08 pm

স্বপ্ন ভাঙা রাত ~ ইমন তালুকদার

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুন ২১, ২০২৪
  • 691 Time View

 

স্বপ্ন ভাঙা রাত

 

ওগো প্রিয়ো পরাণ প্রিয়ো
আর বলব না কথা____
নিশিবেলায় অবহেলায়
মনে দিলে ব্যথা।

ডাকব না আর তোমায় কভু
থাকব ধরার একা__
ধরার বুকে ___নেইকো হবে
তোমার সাথে দেখা।

বৃষ্টি রাতে_______ মনে পড়ে
তোমার কথা কভু,
এক পৃথিবী____ দুঃখ নিয়ে
থাকব দূরে তবু।

মনের ঘরে জ্বলছে আগুন
জ্বলবে সারাবেলা,
মিছেমিছি_______ চরাচরে
প্রণয় প্রীতি খেলা।

বাণের জলে___ ভেসে গেলো
কতো জনের স্বপ্ন,
তোমার দেওয়া নীল বেদনা
তারচে নয়তো অল্প।

বক্ষে বিঁধলে ___পাহাড়সম
কষ্ট নামক কাঁটা,
হৃদয় মাঝে___ তোমার ছবি
রক্ত দিয়ে আঁকা।।

ওগো প্রিয়ো জেনে নিয়ো
আসব না আর ফিরে,
ভালো থেকো সুখে থেকো
ভালোবাসার নীড়ে।।

ভালবেসে ____ ধরেছিলাম
ভালবাসার হাত,
দেখেনি তো ___ আগে কভু
স্বপ্ন ভাঙার রাত।।

 

ইমন তালুকদার
২১ জুন ২০২৪খ্রীঃ
সিলেট সদর, বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category