রবিবার | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৯শে সফর, ১৪৪৮ হিজরি August 2, 2026, 7:45 pm

যুক্তরাজ্যকে কীভাবে সামলাবে কিয়ার স্টারমারের নতুন মন্ত্র্রিসভা

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ৭, ২০২৪
  • 801 Time View
মন্ত্রিসভার প্রথম বৈঠকে যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও লেবার পার্টির প্রধান কিয়ার স্টারমার (মাঝে)। গতকাল লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটএএফপি

যুক্তরাজ্যকে কীভাবে সামলাবে কিয়ার স্টারমারের নতুন মন্ত্র্রিসভা

পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। আজ শনিবার সকালে কার্যদিবস শুরু হয় তাঁর। ১৪ বছরের কানজারভেটিভ দলের শাসনের অবসান ঘটিয়ে তাঁর দলের নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছেন তিনি। প্রথম দিনেই নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সভা করেন স্টারমার।

স্টারমারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রী ও নতুন পররাষ্ট্রমন্ত্রী। তাঁর নতুন মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন র‌্যাচেল রিভস। পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন কৃষ্ণাঙ্গ ডেভিড ল্যামি।

নতুন সরকারে অ্যাঞ্জেলা রায়নারকে উপপ্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুক্তরাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন ইভেত্তে কুপার। জন হ্যালি প্রতিরক্ষামন্ত্রী, ব্রিজেত ফিলিপসন শিক্ষামন্ত্রী, এড মিলিব্যান্ড জ্বালানিমন্ত্রী, শাবানা মাহমুদ বিচারমন্ত্রী, জোনাথন রেনল্ড বাণিজ্যমন্ত্রী, লিজ কেন্ডাল শ্রম ও কারামন্ত্রী, স্টিভ রিড পরিবেশমন্ত্রী, পিটার কাইলি বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী; লিসা নন্দী সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তাঁদের মধ্যে লিসা নন্দী ভারতীয় ও শাবানা মাহমুদ পাকিস্তানি বংশোদ্ভূত।

যুক্তরাজ্যের নতুন মন্ত্রিসভায় কিছু চমকও দেখা গেছে। করোনা মহামারির সময়ে ব্রিটিশ সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে কাজ করা প্যাট্রিক ভ্যালান্সকে বিজ্ঞানবিষয়ক মন্ত্রী করা হয়েছে। আর টিম্পসন গ্রুপের মালিক জেমস টিম্পসনকে কারামন্ত্রী করা হয়েছে।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ন্যাটোর ৭৫তম বার্ষিক সম্মেলনে যোগ দেবেন স্টারমার। আগামী মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে এ সম্মেলন শুরু হবে। এটি হবে প্রধানমন্ত্রী হিসেবে স্টারমারের প্রথম বিদেশ সফর। ওয়েস্টমিনস্টার এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

ন্যাটোর প্রধান জেনস স্টোলটেনবার্গ বলেছেন, আগামী সপ্তাহে আবারও স্টারমারের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করছেন। স্টারমারকে ন্যাটোর শক্ত সমর্থক হিসেবে উল্লেখ করেছেন স্টোলটেনবার্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category