“কিশোর গ্যাং ”
~ মোঃ ইয়াছিন আলী ।
পথভ্রষ্ট কিশোর জোট
তারাই কিশোর গ্যাং,
মাদক নেশায় ব্যাকুল হয়ে
ভাঙে পিতার ঠ্যাং!
কখনো বা জনসম্মুখে
করে মারামারি,
সুযোগ পেলেই উত্ত্যক্ত করে
একা পেয়ে নারী।
মাদকের টাকা জোগান দিতে
করে ছিনতাই চুরি,
অকারণেই চিৎকার হুল্লোড়ে
মহল্লা করে ভারী।
পিতা মাতার দ্বন্দ্বের স্বীকার
সন্তান যখন হয়,
ঘৃণা ক্রোধে চলে নষ্টপথে
থাকে না মনে ভয়।
করে নেতার নামে মাতামাতি
কৃষক বাবার ছেলে,
নেতার স্বার্থ হাসিল করতেই
কিশোরদের পাঠায় জেলে!
কিশোর যুবা নয়তো পর
সবার আপনজন,
বাঁচবে কিশোর হাসবে তরুণ
সমাজ হলে সচেতন।