শনিবার | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি May 30, 2026, 12:08 am

দূর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান।

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ২, ২০২২
  • 828 Time View

 

মোঃমহিউদ্দিন
বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সাজেক ইউনিয়নে ২টি ও বঙ্গলতলী ইউনিয়নে ১টি ,মোট তিনটি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছে ৬ইস্ট বেঙ্গল বাঘাইহাট জোনের সেনাবাহিনী|

রোববার সকালে পূজামন্ডপ উদযাপন কমিটির নিকট নগদ অর্থ সহায়তা তুলে দেন, বাঘাইহাট জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনতাসির রহমান চৌধুরী, পিএসসি।

এ সময় উপজেলার বাঘাইহাট ৬নং আদর্শ পাড়া শ্রীশ্রী বাঘাইহাট কৃষ্ণ মন্দিরের সভাপতি- জনাব সুজীৎ বাবুর নিকট ১০ হাজার টাকা, মাসালং এলাকায় শ্রীশ্রী জগন্নাথ সেবাশ্রম মন্দিরের সভাপতি- জনাব শ্রী পূর্নধর ত্রিপুরার নিকট ৫ হাজার টাকা এবং করেঙ্গাতলী এলাকায় শ্রী শ্রী হরি মন্দিরের সভাপতি- জনাব উৎফল তালুকদার এর নিকট ৫ হাজার টাকা সর্বমোট ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

নগদ অর্থ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন,শারদীয় দূর্গাপূজা উদযাপন কমিটি|

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category