সোমবার | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |১লা জিলহজ, ১৪৪৭ হিজরি May 18, 2026, 5:08 pm

~তোর ভালো লাগবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মে ৫, ২০২৬
  • 17 Time View

~তোর ভালো লাগবে

   ইমন তালুকদার।

 

ভালো লাগবে জানি, লাগুক না ক্ষতি কী?
নতুন নগর, নতুন প্রভা, নতুন সংগীত সুর।
আমি না হয় থাকিবো তোর পুরনো ডায়েরি,তে
ধোঁয়াশা পাতার ভাঁজে এক চিলতে রৌদ্র।

তুই পর্বত দেখবি, পাহাড়ি ঝর্ণা দেখবি,
সবুজ চা’য়ে কুড়ি দেখবি, পাতা- স্পর্শ করবি,
সুইমিংপুলে গা ভিজাবি,ভেলকিবাজি
সেলফিতে হাসবি,
চুল উড়বে হিমেলে।
আমার অভাবটা যেন বোঝা না হয় তোর
আমি চাই তুই বাঁচিস নিজের গগনে।
তবে সন্ধ্যা নামলে, চা-য়ের ধোঁয়ার ফাঁকে,
যদি আচমকা মনে পড়ে নামটি
বুঝে নিস, ভালবাসা মানে বেঁধে রাখা নয়—
দূর থেকেও কারো ভালো চাওয়াটা’য় তার দাম।
ঘুরে আয়, রৌদ্র মুখে ফিরে আয় তুই,
আমি অপেক্ষায় থাকিব সেই গল্প শোনার
আমি ছাড়া ভালো লাগাটাও তোর,
মোর জীবনে সেরা পুরষ্কার,
তুই হীন মোর জীবনের গল্পটা কবিতায় পড়ে নিস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category