প্রেস বিঞ্জপ্তি
বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আন্দোলন সফলতাকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন-বাংলাদেশ অভিনন্দন জানাচ্ছে ।
এই আন্দোলনে যে সব ব্যক্তি শহীদ হয়েছেন আমরা তাদের বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি । সেই সাথে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানাচ্ছে ।
বাংলাদেশে বসবাসকারী সকল সংখ্যালঘু নাগরিকের জানমাল রক্ষার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছে ।
বাংলাদেশ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসহ দেশের সকল সংগঠনের নেতা কর্মীদের জাতি- ধর্ম নিবিশেষে সকল নাগরিকদের নিরাপত্তার জন্যও প্রহরীর ভুমিকা পালনের উদাত্ত আহবান জানাচ্ছে ।
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন-বাংলাদেশ এক বিবৃতি আরও জানিয়েছেন আমরা একটি দূনীতি বিরোধী ও শোষনহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করারও আহবান জানাচ্ছে ।
প্রেস বিঞ্জপ্তি
রফিক তালুকদার
যুগ্ন সচীব – গন মাধ্যম
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন
বাংলাদেশ ।